মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
জুড়ী প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৩:৫৮ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

আহত ছাত্রলীগ কর্মীকে সাহায্য করতে কেউ এগিয়ে যায়নি

ছাত্রলীগ কর্মী ফাহিম আহমদ তাহমিদ। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ কর্মী ফাহিম আহমদ তাহমিদ। ছবি : সংগৃহীত

মৌলভীবাজার জেলার জুড়ীতে ঈদে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ তাহমিদ (১৭) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন।

রোববার (৯ জুলাই) রাতে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কলেজ ছাত্রের মৃত্যু হয়।

এর আগে ঈদের তৃতীয় দিন রোববার (২ জুলাই) বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের পূর্ব হাতলিয়া এলাকার জুড়ী- বড়লেখা আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় ফাহিম।

নিহত ফাহিম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আনোয়ার হক আনুর ছেলে। তিনি উপজেলার হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের তৃতীয় দিন মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ ঘুরতে বের হন ফাহিম। পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের পূর্ব হাতলিয়া এলাকার জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ফাহিম গুরুতর আহত হয়। পরে সাংবাদিক হারিছ মোহাম্মদ তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে পরিবার উন্নত চিকিৎসার জন্য সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করান। হাসপাতালে আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রোববার (৯ জুলাই) রাতে মারা যায়।

ফাহিমের বাবা আনোয়ার হক আনু জানান, মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আমার ছেলে নিহত হয়েছে। সংঘর্ষের পর অন্য সাইকেলের চালক তাকে রাস্তায় ফেলে চলে যান। আহত হওয়ার পর কেউ সহযোগিতায় এগিয়ে না আসায় ঘটনাস্থলেই আমার ছেলে অনেকটাই মৃত্যুর দিকে ধাবিত হয়। অবশেষে ৮ দিন চিকিৎসাধীন অবস্থায় গত রাতে ছেলে ফাহিম মারা গেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ফাহিম খুব একটি ছেলে ছিল। সড়ক দুর্ঘটনায় অকালেই এ কলেজ ছাত্রের মৃত্যুতে আমরা শোকাহত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X