হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৮ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় গ্রিডে যুক্ত হলো ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

রশিদপুর গ্যাস ফিল্ডে নতুন কূপ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : সংগৃহীত
রশিদপুর গ্যাস ফিল্ডে নতুন কূপ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডে নতুন কূপের গ্যাস সঞ্চালনের উদ্বোধন করেছেন। এ কূপের উদ্বোধনের মাধ্যমে জাতীয় গ্রিডে নতুন করে যুক্ত হলো আরও ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এই কূপ দুটির উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, জেলা প্রশাসক জিলুফা সুলতানা।

উদ্বোধনের পর গ্যাস ফিল্ডের ২ ও ৯ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। এতে গ্যাসক্ষেত্রটির উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৬৬ মিলিয়ন ঘনফুটে।

এ বিষয়ে গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (এসজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কূপ-২ থেকে গ্যাস উত্তোলন বন্ধ ছিল। ওয়ার্কওভারের মাধ্যমে উৎপাদন উপযোগী করা হয়েছে। ওই কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে।

ওয়ার্কওভারের মাধ্যমে এ পরিমাণে গ্যাস পাওয়ার নজির খুবই কম উল্লেখ করে মিজানুর রহমান আরও বলেন, ৯ নম্বর কূপটি নতুন, সেখানে পাইপলাইন না থাকায় গ্যাস উত্তোলন করা যাচ্ছিল না।

এর আগে মন্ত্রী রোববার দুপুরে সিলেট থেকে রশিদপুর গ্যাস ফিল্ডে আসেন। রশিদপুর ২ নম্বর কূপের ওয়ার্ক ওভার পরিদর্শন ও রশিদপুর ৯ নম্বর কূপের গ্যাস গ্যাদারিং পাইপলাইন প্রকল্প কার্যক্রমের উদ্বোধন শেষে রশিদপুর তিন হাজার বিপিডি সিআরইউ প্ল্যান্ট পরিদর্শন করেন।

পরে মন্ত্রী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের করিমপুরে অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে যান। সেখানে শেভরনের ওপর ওরিয়েন্টশন ও উপস্থাপনা, শেভরনের কন্ট্রোল রুম বুস্টার কম্প্রেসর এবং টার্বো এক্সপেন্ডার পরিদর্শন উপস্থাপনা (টিইএক্স, বিসি, প্ল্যান্ট ওভারভিউ, রিগ অপারেশন এবং পাইপলাইন প্রেসার অপ্টিমাইজেশন অনুষ্ঠানে উপস্থিত হন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১০

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১১

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১২

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৩

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৪

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৫

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৬

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৭

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

১৮

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১৯

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

২০
X