লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে নারী এনে দেহ ব্যবসা করাতেন শ্রমিক লীগ নেতা

গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা মনির আহম্মদ মহিন। ছবি : কালবেলা
গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা মনির আহম্মদ মহিন। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের কমলনগরে এক শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে বাড়িতে নারী এনে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগে তাকেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার শ্রমিক লীগ নেতার নাম মনির আহম্মদ মহিন। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক এবং চরজাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। অন্যরা হলেন- চরজাঙ্গালিয়া গ্রামের মো. জামাল, চাঁদপুর সদর উপজেলার গুণরাজদী গ্রামের সোনিয়া মানহা, মাগুরা জেলার শালিখা থানার পাচকাহুনিয়া গ্রামের সাথী খাতুন ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ওয়াবদাকুল এলাকার বৃষ্টি।

পুলিশ জানায়, মনির তার বাড়িতে নারী রেখে দেহ ব্যবসা (পতিতাবৃত্তি) করিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় মনিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ছাড়া অন্য আসামিদের তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

সোমবার সকালে এসআই সুমন বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, অসামাজিক কার্যকলাপ করে তারা মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২-এর ১১/১২(১)/১৩ ধারার অপরাধ করেছেন। ঘটনার সময় উপস্থিত লোকজন জানান, মনির দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে নারী এনে পতিতার ব্যবসা করে আসছেন। এলাকার যুবসমাজকে তিনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর থানার উপ-পরিদর্শক কেশব চন্দ্র চৌধুরী বলেন, তারা জেলা কারাগারে রয়েছেন। এ ব্যাপারে আরও খোঁজ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ  

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

১০

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

১১

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

১২

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

১৩

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন অর্থ উপদেষ্টা

১৪

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

১৫

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

১৬

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

১৭

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

১৮

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

১৯

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

২০
X