লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় প্রতিপক্ষের অস্ত্রের কোপে বৃদ্ধের ডান হাত ও পা বিচ্ছিন্ন

গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছবি : কালবেলা
গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়া উপজেলার হামারোল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের অস্ত্রের কোপে বাবুল খান নামের এক বৃদ্ধের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সংঘাত এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আমাদা বাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের হামারোল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাশেম খাঁনের সমর্থকদের সঙ্গে একই গ্রামের আজাদ মোল্যার সমর্থকদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। সোমবার বিকেল ৩টার দিকে বাবুল খাঁন নড়াইল জেলা শহরে কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশে আমাদা বাজার এলাকায় পৌঁছান।

এ সময় প্রতিপক্ষ আজাদ মোল্যার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাবুলকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি পার্শ্ববর্তী আমাদা গ্রামের জামাল শেখের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। অস্ত্রের কোপে বাবুলের ডান হাত এবং ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি কাঞ্চন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘাত এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X