নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জবাসীর জন্য নিয়মিত নফল নামাজ পড়েন শামীম ওসমান

সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ আয়োজিত দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ছবি : কালবেলা
সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ আয়োজিত দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বড় ভাই সেলিম ওসমানের শরীর প্রায়ই খারাপ থাকে। আপনারা তার জন্য দোয়া করবেন তার যেন স্বাস্থ্যটা ভালো থাকে। আমি আগামীকাল ওমরায় যাব। আমি প্রতিদিন আট রাকাত নামাজ পড়ি সারা দেশের সাধারণ মানুষসহ বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর জন্য ও আমাদের নেতাকর্মীদের জন্য। সপরিবারে যেন ওমরাহ করতে পারি সেই দোয়া আপনারা করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরে চাষাঢ়া হিরামহল সংলগ্ন মসজিদে এ কে এম সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই, আমার পরিবারের যারা চলে গেছেন এবং যারা আছেন তাদের কোনো কাজে যদি আল্লাহ সন্তুষ্ট হন সে কাজের উছিলায় যেন আমাদের রহমত দেন। আমরা যেন মৃত্যুর আগে আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারি।

শামীম ওসমান বলেন, আমার মায়ের মৃত্যুবার্ষিকী ৭ মার্চ। মা বলে গেছেন বাবার সঙ্গেই তার মৃত্যুবার্ষিকী করতে। যাদের মাথার ওপর বাবা মা আছে আপনারা যে কত সৌভাগ্যবান সেটা আপনারা জানেন না। মা বাবা না থাকা যে কত কষ্টের এটা আপনারা বুঝবেন না। আমার বাবা আমাদের জন্য কিছু রেখে যাননি। চাইলে নারায়ণগঞ্জের অর্ধেকটা কিনতে পারতেন। কিন্তু আমাদের কিছু দিয়ে যাননি। তাই হয়ত আমরা তিন ভাই সংসদ সদস্য হতে পেরেছি। এই আংটিটা আমার বড় ভাই আমার মাকে দিয়েছিল। আমার মা এই আংটিটা দিয়ে বলেছিল নাও এটা। তোমার সাথে আমিও থাকি নাসিমও থাকবে। সেদিন মা হাসপাতালে, আমার মা সম্পূর্ণ সুস্থ। যেহেতু গোগনগর আলীরটেক ইউনিয়ন পরিষদের নির্বাচন আমাকে আসতে হয়েছে নারায়ণগঞ্জ। আমি মাত্র রাইফেল ক্লাবে এসে মেম্বারদের নিয়ে বসেছি, এমন সময় আমার কাছে আমার স্ত্রীর ফোন আসে। আমার মা লাইফ সাপোর্টে ছিল।

তিনি আরও বলেন, যারা বাবা-মায়ের ছায়াতলে আছেন তারা জানবেন। মৃত্যুর সময় আমার মা বলেছে তার কষ্ট হচ্ছে না কারণ সে চিন্তা করেছে আমার ছেলে যদি জানে আমার কষ্ট হবে তাহলে সেও কষ্ট পাবে। এ দুনিয়ায় আমরা এসেছি ভালো থাকতে। আমরা সবাই মিলে সমাজটাকে ভালো রাখতে কাজ করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। যদি ওমরাহ থেকে ফিরে না আসি ক্ষমা করে দিবেন। আপনাদের পক্ষ থেকে রওজা শরীফে সালাম পৌঁছে দেব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X