মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৭ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

উল্টে গেল যাত্রীবোঝাই বাস

দুর্ঘটনায় উল্টে যাওয়া বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনায় উল্টে যাওয়া বাস। ছবি : কালবেলা

দিনাজপুরের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে বাসের ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বাদিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার এসআই আলী জানান, বিকেলে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বাদিয়াপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আনুমানিক ২০ জন যাত্রী আহত হয়েছে।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আব্দুর রৌফ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমৃত সরকার জানান, এখন পর্যন্ত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, দুর্ঘটনায় পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত নিহতের কোনো তথ্য আমাদের কাছে নেই। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X