শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

নিহত শামীম শিকদার। ছবি : সংগৃহীত
নিহত শামীম শিকদার। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শামীম শিকদার (৪০) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। সোমবার (১০ জুলাই) আফ্রিকান স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় রাত ১২ দিকে জোহানসবার্গ এলাকায় ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ওই দেশ থেকে ছুটিতে বাড়িতে আসা তার চাচাতো ভাই আবদুল জলিল শিকদার।

জানা গেছে, শামীম শিকদার শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের মো. আনিছ শিকদারের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত শামীম শিকদারের শ্যালক প্রবাল হোসেনের বরাত দিয়ে আবদুল জলিল শিকদার জানান, ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান শামীম। গতবছর অক্টোবরে ছুটিতে বাড়ি এসে নভেম্বরের শেষ দিকে আবার চলে যান সেখানে। জোহানসবার্গে তিনি ও তার শ্যালক প্রবাল একটি মুদি দোকান করতেন। সোমবার রাতে তারা দুজন দোকানে অবস্থান করছিলেন। রাতেই স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এ সময় ওই দোকানের সামনের দিকে বসা তার শ্যালকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে সন্ত্রসীরা। এ সময় তার শ্যালক শামীম শিকদার চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ফজলুরাস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আনিছ শিকদারের বলেন, আমাদের নিয়ে ভালো থাকতে বিদেশে গেছে ছেলে। গত সাত মাস আগে ছুটি শেষে আবার বিদেশে চলে যায়। মরদেহ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১০

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১১

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১২

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৩

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৪

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৫

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৬

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৮

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৯

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

২০
X