শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা

নিহত বিপ্লব। ছবি : কালবেলা
শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা

শেরপুরের শ্রীবরদীতে বিপ্লব (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় ধর্মসভা থেকে বাড়ি ফেরার পথে শিমুলচুরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য চারজনকে আটক করেছে।

নিহত বিপ্লব পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দড়িপাড়ার কাবিল মিয়ার ছেলে। সে শ্রীবরদীর দহেরপাড়ে তার নানা হাজি আব্দুল মজিদের বাড়িতে থাকত। বিপ্লব স্থানীয় মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাতে মামদামারি কান্দাপাড়া ইবতেদায়ি মাদ্রাসায় ওয়াজ শুনতে যায় বিপ্লব। সেখানে পার্শ্ববর্তী চরশিমুলচুরার মোশাররফ হোসেন নুদার ছেলে ও স্থানীয় কিশোরগ্যাংয়ের নেতা আরিফ হোসেন গংদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে ওয়াজ শুনে নানার বাড়ি আসার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবের ওপর হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত বিপ্লবকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, চরশিমুলচুরায় একটি কিশোর গ্যাং গঠন করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে একটি চক্র। তারা আটককৃত আরিফ হোসেন, মোখলেস, মনির ও ডিপটির বিচার দাবি করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম সিদ্দিকী বলেন, এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের অভিযান চলছে। ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১০

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১১

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১২

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৩

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৪

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৫

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৬

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৭

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৮

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৯

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

২০
X