বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে জেএমবির ৫ সদস্যকে কারাদণ্ড

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। ছবি : সংগৃহীত
বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। ছবি : সংগৃহীত

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি জেএমবির ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের উপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ড. মো. আতিকুস সামাদ এ রায় দেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে মো. মোর্শেদ আলম, মো. সাইফুল ইসলাম, মো. জহিরুল ইসলাম ও মো. মাকসুদুর রহমানকে ৬ বছর ও তরিকুল ইসলামকে ৫ বছর করে দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মো. মোর্শেদ আলম সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে, মো. সাইফুল ইসলাম একই উপজেলার আটাগাছা আ. করিমের ছেলে, মো. মাকসুদুর রহমান একই উপজেলার গড়েরকান্দা গ্রামের মো. জুম্মান আলী সরদারের ছেলে। এ ছাড়া মো. জরিুল ইসলাম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. আশরাফুল আলী ফরাজীর ছেলে এবং মো. তরিকুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার নাটইখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে জেলা সদরের দড়াটানা ব্রিজ সংলগ্ন গোবর দিয়া এলাকার অবস্থান নেয় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা। পুলিশ খবর পেয়ে অভিযানে গেলে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ধাওয়া করে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে শর্টগানের গুলির খোসা ও প্লাষ্টিকের সাদৃশ্য বস্তু জব্দ করা হয়।

পুলিশ তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২ মে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রাষ ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাড. মো. শহিদুজ্জামান বলেন, পুলিশের উপর হামলা ও সরকারি কাজের বাধা প্রদানের মামলায় আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত সবাই জেএমবির সক্রিয় সদস্য। এই রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এই কৌশলী।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

১০

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

১১

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

১২

বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু, চূড়ান্ত তালিকায় যে ১২ গোল

১৩

খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের

১৪

মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

১৫

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

১৬

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের অনলাইন ভোটগ্রহণ শুরু

১৭

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদলকে রাশেদ খাঁনের খোঁচা

১৮

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

১৯

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

২০
X