কুমিল্লা (লালমাই) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৩:৫৬ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বাবা আমাকে নিয়ে যাও, বাঁচাও’

বেইলি রোডের আগুনে নিহত রিয়া ও আরিশা। ছবি : সংগৃহীত
বেইলি রোডের আগুনে নিহত রিয়া ও আরিশা। ছবি : সংগৃহীত

‘বাবা আমাকে নিয়ে যাও, বাবা আমাকে বাঁচাও’- বেইলি রোডে লাগা আগুনে এভাবেই চিৎকার করতে করতে মারা যান রিয়া। মালয়েশিয়ায় পড়াশোনা করতেন তিনি। আজ শুক্রবার (১ মার্চ) বিকেলে মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল তার।

কান্নাজড়িত কণ্ঠে এভাবেই নিজের মেয়ের মৃত্যুর ঘটনার বর্ণনা দেন রিয়া ও আরিশার বাবা কোরবান আলী।

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের চরবাড়িয়া গ্রামের ব্যবসায়ী কোরবান আলীর তিন মেয়ে নিয়ে ঢাকায় থাকেন। বড় মেয়ে রিয়া মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেন। শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

আজ বিকেলে রিয়ার মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল। যাওয়ার আগে ছোট বোন আরিশা ও সিটি কলেজে পড়ুয়া খালাত বোন লিমুকে নিয়ে কাচ্চি খেতে যান বেইলি রোডের 'কাচ্চি ভাই' রেস্টুরেন্টে।

খাওয়ার আগে হঠাৎ আচমকা আগুনের কুণ্ডলী দেখে বাবাকে ফোন দিয়ে বলেন, ‘বাবা আমাকে নিয়ে যাও। আমাকে এখান থেকে বাঁচাও।’

কোরবান আলী বলেন, মেয়ের ফোন পেয়ে আমি পাগল হয়ে যাই। আমার দুই রত্নের খোঁজে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে গিয়ে দেখি আমার দুই মেয়েসহ আমার পরিবারের তিন মেয়ের নিথর দেহ।

তিনি আরও বলেন, আমার মেয়েরা আমাকে ছেড়ে চলে গেছে। আমি এখন কী নিয়ে বাঁচব। আমার মেয়ের কেঁদে কেঁদে বলা কথাগুলো এখনো আমার কানে বাজছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত কোজি কটেজ নামের বহুতল এই ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

১০

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১১

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১২

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১৩

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৪

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৫

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৭

কমলো এলপি গ্যাসের দাম

১৮

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৯

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

২০
X