ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৩:২৬ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৩:৩২ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের উপর হামলা চালিয়ে হত্যা মামলার আসামি ছিনতাই

মো. তুরাপ মোল্যা। ছবি : সংগৃহীত
মো. তুরাপ মোল্যা। ছবি : সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের উপর হামলা চালিয়ে মানবপাচার ও হত্যার মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া আসামির নাম মো. তুরাপ মোল্যা (৪৫)। তিনি মাঝারদিয়া গ্রামের মৃত আনারদ্দিন মোল্যার ছেলে।

মাঝারদিয়া গ্রামের বাসিন্দা এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফারুক হোসেন কালবেলাকে জানান, তুরাপ একজন আদম ব্যবসায়ী। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি মাঝারদিয়া গ্রামের নুর আলম নামে এক ব্যক্তিকে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে হত্যা করে। ওই মামলার প্রধান আসামি তুরাপ মোল্যার বিরুদ্ধে গ্রেপ্তারিপরোয়ানা জারি করেন আদালত।

সালথা থানার সহকারী উপ-পরিদর্শক নাজমুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তুরাপকে জুমার নামাজের সময় মাঝারদিয়া ঈদগাহ মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করে। কিন্তু তুরাপের বড় ভাই হানিফ, কিরাম, ভাতিজা রহিম ও রিয়াজসহ পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশকে প্রতিহত করতে তুরাপের লোকজন দেশীয় অস্ত্র ঢাল-কাতরা নিয়েও বের হয়। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সালথা থানার সহকারী উপ-পরিদর্শক নাজমুল হোসেন কালবেলাকে জানান, আমাদের হামলা করা হয়নি। আসামি গ্রেপ্তারের পর আসামি তুরাপের পরিবারের লোকজন এসে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। তুরাপ উঠে দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কালবেলাকে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, বিষয়টি আমি জানার পর ঘটনাস্থলে গিয়েছি। আসামিকে ধরতে ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে। আশা করি তাকে খুব শীঘ্রই গ্রেপ্তার করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১০

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১১

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১২

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৩

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৪

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৫

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৭

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৮

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৯

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

২০
X