শ্রীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

‘স্বামী মরছে আমার, রাজনীতি শুরু করছে বিএনপি’

ক্যানসার আক্রান্ত কাজলীর পাশে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। ছবি : কালবেলা
ক্যানসার আক্রান্ত কাজলীর পাশে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। ছবি : কালবেলা

ক্যানসার আক্রান্ত কাজলী আক্তার। স্বামী শহিদুল ইসলামকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন বারবার। তিনি বলেন, গত সোমবার ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতপরিচয় লোক তাদের বাড়িতে যান। তারা নিজেদের যুবদল ও শ্রমিকদল নেতাকর্মী বলে দাবি করেন। প্রথমে তারা নিহত শ্রমিক নেতা শহিদুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে কাজলী বেগমকে নগদ টাকার প্রলোভন দেখিয়ে শহিদুল ‘বিএনপি করতেন’ বলে দাবি করতে বলেন। কথা শুনলে, দুই থেকে তিন হাজার লোক নিয়ে তারা আন্দোলন করবেন বলে প্রতিশ্রুতি দেন।

ওই সময় শহিদুল ইসলামের স্ত্রী কাজলী বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘স্বামীকে হারিয়ে অথই সাগরে পড়েছি। এর মধ্যেই আমাদের নিয়া রাজনীতি শুরু হইছে।’ টাকার লোভে তিনি স্বামীর মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না বলে চেঁচামেচি শুরু করেন। পরে দ্রুত ওই বাড়ি ত্যাগ করেন তারা।

অবশ্য গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি আকতারুজ্জামান বাবুল বলেন, পরিবারটির পাশে দাঁড়াতে তাদের বাড়ি (রাজাবাড়ির মিটালু) গিয়েছিলাম। কোরো রাজনৈতিক উদ্দেশ্যে নয়।

এদিকে পরিবারটির ওই করুণ দুর্দশার কথা জেনে মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে নিহত শহিদুল ইসলামের বাড়িতে যান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। ওই সময় চিকিৎসার জন্য কাজলী বেগমকে নগদ অর্থ সহায়তা দেন তিনি।

এ ঘটনায় ন্যায়বিচার পেতে সব সময় পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করছে। আমাদের আওয়ামী লীগের নেতাকে তারা বিএনপি বানিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।’

নিহত শহিদুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মিটালু গ্রামের মৃত আজমত আলীর ছেলে। তিনি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি। তিনি আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। রাজাবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানান স্থানীয় এমপি। গত ২৫ জুন টঙ্গীর সাতাইশ বাগানবাড়ী এলাকার ‘প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড’ কারখানায় শ্রমিকদের পাওনা আদায়ে কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন তিনি। পরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন। এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X