ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পিকনিকের যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ আহত ৫৫

দিনাজপুরের নবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে শিশুসহ ৫৫ জন যাত্রী আহত। ছবি : কালবেলা
দিনাজপুরের নবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে শিশুসহ ৫৫ জন যাত্রী আহত। ছবি : কালবেলা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পিকনিকের বাস উল্টে খাদে পড়ে শিশুসহ ৫৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) দুপুরে স্বপ্নপূরী পিকনিক স্পটে যাওয়ার পথে ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি পয়সাখোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লায়লা বেগম (৩৫), মতিয়ার রহমান (৩৮), তার মেয়ে মৌসুমি পারভিন (১২) ও মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমার (৭) অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও আহত অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঠাকুরগাঁও জেলার সদর ভুল্লি পয়সাখোলা গ্রামবাসীরা বার্ষিক পিকনিকের জন্য শিশুসহ নারী ও পুরুষসহ ৫৫ জন বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর উদ্দেশে সকালে বাসযোগে রওনা দেন। বাসটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে পৌঁছানোর পরপরই আকস্মিকভাবে বাসের সামনের দিকের ডান চাকা ফেটে (পাংচার) যায়। এ সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ডান পার্শ্বের খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন আহত হন। পুলিশসহ স্থানীয়রা বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহত মতিয়ার রহমান বলেন, পরিবার-পরিজন নিয়ে গ্রামবাসী প্রায় ৫৫ জন স্বপ্নপুরীতে বনভোজনের উদ্দেশ্যে যচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বাসে থাকা নারী-পুরুষসহ শিশুরা প্রত্যেকেই কমবেশি আহত হয়েছে। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে সবাইকে চিকিৎসা নিতে হয়েছে। গুরুতর আহতদের সেখানেই ভর্তি করা হয়েছে।

নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে ফাঁড়ি ইনচার্জ এসআই সিরাজুল হক বলেন, খবর পেয়ে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহত সকলকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কারও দোষ ছিল না। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১০

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১১

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১২

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৩

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৪

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৬

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৭

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১৮

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১৯

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

২০
X