পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০১:২১ এএম
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংকের গর্তে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার তৎপরতার চিত্র। ছবি : কালবেলা
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার তৎপরতার চিত্র। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় টয়লেটের সেপটিক ট্যাংক স্থাপনের জন্য গর্ত খুড়তে গিয়ে মাটি চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (৪ মার্চ) বিকেলে উপজেলার পাওটানাহাট মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার তাম্বুলপুর পালপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত দুজন একই গ্রামের সাহেব আলীর ছেলে মিলন মিয়া ও মৃত গোপাল পালের ছেলে শ্রী জয়ন্ত পাল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে মাস্টারপাড়ার জনৈক সাইয়েদুল ইসলামের নির্মানাধীন বাড়িতে ওই তিন শ্রমিক মাটির গভীরে টয়লেটের সেপটিক ট্যাংকের রিং স্লাব বসানোর জন্য গর্ত খুড়ছিলেন। দুপুর ২টার দিকে আকষ্মিক মাটি ধসে চাপা পড়ে সাইফুল ইসলাম। পরে তাকে উদ্ধার করতে অপর দুই শ্রমিক গর্তে নামলে তারাও আটকা পড়ে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম উদ্ধার ঘটনাস্থলে তৎপরতা চালিয়ে একজনকে মৃত এবং অপর দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রংপুরের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাই। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ উদ্ধার অভিযানে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লায়নফিশ

‘হলদে পাখি’ ফান্ডের টাকায় জেবুন্নেছার কোটি টাকার পাজেরো

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

দেশে স্বর্ণের দামে পতন, ভরি কত

চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী

যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান

সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭০

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

১০

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

১১

ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১২

গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

১৩

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

১৪

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

১৫

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

১৭

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

১৮

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৯

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়ালেন পুলিশ কর্মকর্তা

২০
X