নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে তরুণীর হাত-পা বাঁধা লাশ মিলল বস্তায়

তরুণীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি : কালবেলা
তরুণীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় হাত-পা বাঁধা এক তরুণীর মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার সৈয়দপুর এলাকায় কাঠপট্টি সাবেক শান্তা ফিলিং স্টেশনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই তরুণীর বয়স ২০ থেকে ২২ বছর হবে। তার হাত-পা বাঁধা ছিল। মরদেহটি কম্বল ও কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় বস্তায় ছিল। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

লাশের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে ঘটনাস্থলে কাজ করছে পিবিআই ও সিআইডির টিম।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, অজ্ঞাত ২০ থেকে ২২ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাত-পা বাঁধা মরদেহটি বস্তায় ভরা ছিল। নিহত তরুণীর পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পিবিআই সিআইডি আছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে তদন্ত এবং আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১০

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১১

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১২

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৩

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৪

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৫

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৬

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৭

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৮

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৯

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

২০
X