বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় একাধিক রেস্তোরাঁয় অভিযান, জরিমানা

বগুড়ায় বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালায় প্রশাসন। ছবি : কালবেলা
বগুড়ায় বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালায় প্রশাসন। ছবি : কালবেলা

বেইলি রোডের ট্র্যাজেডির জেরে বগুড়ায় রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের জলেশ্বরীতলা এলাকায় এই অভিযান চালানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এই অভিযানে নেতৃত্ব দেন। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হকসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই সময় জলেশ্বরীতলা এলাকার হিলিয়াম, গ্র্যান্ড কাচ্চি, চ্যাট গাইয়া মেজবান, বার-বি-কিউ ও পিজ অ্যান্ড বার্গে অভিযান চালানো হয়।

অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স ও বহির্গমন পথ না থাকায় পিজ অ্যান্ড বার্গ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সব রকম লাইসেন্স প্রস্তুতে ১৫ দিনের সময় বেধে দেয় প্রশাসন।

বাকি চারটি রেস্টুরেন্টের সব রকম অনুমোদন ঠিক থাকায় তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

পিজ অ্যান্ড বার্গের স্বত্বাধিকারী নয়ন মাহামুদ ভ্রাম্যমাণ আদালতের কাছে জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করেন। তিনি বলেন, প্রতিষ্ঠান চালু করার সময় কী কী অনুমোদন লাগবে এই নিয়ে আমাদের কোনো ধারণা দেওয়া হয়নি। প্রশাসন আমাদের আগে অবগত এবং পরে ব্যবস্থা নিলে ভালো হতো।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম বলেন, জেলার সব রেস্তোরাঁ ও রেস্টুরেন্টে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্য করে কারও পার পাওয়ার সুযোগ নেই। এখন যাদের জরিমানা করা হচ্ছে তারা ভুল সংশোধন না করলে আইনের আওতায় আনা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X