কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৩:০৬ এএম
অনলাইন সংস্করণ

কুসিক উপনির্বাচন : মাঠে থাকছেন ৯ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

কুমিল্লা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
কুমিল্লা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে সংঘটিত অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত বিচারকার্জ সাধনের জন্য নগরীর ২৭টি ওয়ার্ডে ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে তারা এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নিরাপত্তা ও সুষ্ঠুভাবে বিচারিক কাজ পরিচালনার জন্য প্রত্যেকের সঙ্গে একজন সশস্ত্র এসআই (পুলিশের উপ পরিদর্শক)-এর নেতৃত্বে চারজন কনস্টেবল নিয়োগ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনকে সামনে রেখে আজ থেকে কুমিল্লার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা।

৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন। ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানজিলা আক্তার। ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দীন।

১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। ১৯,২০ ও ২১ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সৈয়দা মোসাদ্দেকা। ২২,২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদ এবং ২৫,২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিদারুল আলম।

আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ হবে। নির্বাচনে মোট চারজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে কুসিক নির্বাচনের ভোটগ্রহণ ইভিএম মেশিনে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X