নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের আগুনে পুড়ল খড়ের পালা

নওগাঁয় আগুনে পুড়ে গেছে খড়ের পালা। ছবি : কালবেলা
নওগাঁয় আগুনে পুড়ে গেছে খড়ের পালা। ছবি : কালবেলা

নওগাঁয় গভীর রাতে খড়ের পালায় অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের চকদারাপ দক্ষিণ পাড়া গ্রামে মামুনের খড়ের পালায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মামুন ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। প্রথমে গ্রামবাসী এবং পরে ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সদর উপজেলার চকদারাপ গ্রামে ক্ষতিগ্রস্ত মামুনের টিনের ঘরে খড়ের পালা রাখা ছিল। মূলত খড় কিনে নিয়ে এসে সেখানেই রাখেন তিনি। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় খড়ের পালায় আগুন লেগে মুহূর্তের মধ্যে পুরো ঘরের চারপাশে ছড়িয়ে যায়। হঠাৎ আগুন দেখে গ্রামবাসীরা একত্র হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে নওগাঁ সদর ইউনিট ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যে ১২ হাজার টাকার এক গাড়ি খড়ের পালা পুড়ে যায়। পাশাপাশি খড়ের পালা রাখা ঘরের টিনও পুড়ে গেছে।

সাহায্যকারী হাবিলসহ অনেকে জানান, আগুনের খবর পেয়ে যখন এখানে আসি, তখন দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। যে বা যারা এই কাজ করেছে, তাদের বিচার হওয়া উচিত।

শত্রুতার জেরে এই আগুনের ঘটনা জানিয়ে ভুক্তভোগী মামুন ও বাবা মোফাজ্জল বলেন, ৯৯৯ এ কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়। শত্রুতা করেই কেউ আগুন লাগিয়েছে।

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিউল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটানাস্থলে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সদর থানার ওসি জাহিদুল হক কালবেলাকে বলেন, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আগুনের বিষয়টি খতিয়ে দেখা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১০

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১১

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১২

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৩

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৪

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৫

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৬

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১৭

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৮

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৯

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

২০
X