আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ
বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ

৩ বছর ধরে আকাশের নিচে চলছে পাঠদান

বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করায় তিন বছর ধরে খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম। ছবি : কালবেলা
বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করায় তিন বছর ধরে খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম। ছবি : কালবেলা

বরগুনা আমতলী উপজেলার ৬৫ নম্বর উত্তর টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি পরিত্যক্ত ঘোষণা করায় তিন বছর ধরে খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম। এতে করে শিক্ষার মান ভেঙে পড়ার উপক্রম এবং দিন দিন শিক্ষার্থীর সংখ্যাও কমতে শুরু করেছে।

জানা গেছে, তিন বছর আগে বিদ্যালয়ের একমাত্র ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তৈরি হয়নি নতুন ভবন। কবে হবে তাও জানে না কেউ। ফলে বাধ্য হয়েই রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ তিন বছর ধরে খোলা আকাশের নিচে চলছে বিদ্যালয়টির কার্যক্রম।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৩ সালে আমতলী উপজেলার উত্তর টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকাল থেকে টিনশেডের ঘরে বিদ্যালয়টির কার্যক্রম চলছিল। ২০০৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর একতলা ভবন নির্মাণ করে দেয়। ভবন নির্মাণের ১০ বছরের মাথায় ছাদ ও দেয়ালে ফাটল ধরে পলেস্তারা খসে পড়ে। ২০২১ সালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষ ওই বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণার পর থেকেই স্থান সংকুলান না হওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের রোদে গাছতলায় এবং বৃষ্টিতে পরিত্যক্ত ভবনের বারান্দায় পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। গত তিন বছর ধরে এভাবেই চলছে ওই বিদ্যালয়ের পাঠদান।

বুধবার (১২ জুলাই) সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গাছতলায় এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পরিত্যক্ত ভবনের বারান্দায় পাঠদান করানো হচ্ছে। অন্য শ্রেণির ক্লাস একটি ছোট টিনের ঘরে পাঠদান করানো হচ্ছে।

শিক্ষার্থী মরিয়াম, মারিয়া ইসলাম, আবু হানিফ, সাকিল, হাসিবুর রহমান, মাহফুজ ও নাজমা আক্তার জানায়, প্রচুর রোদে গাছতলায় এবং বৃষ্টিতে পরিত্যক্ত ভবনের বারান্দায় পাঠদান করতে হচ্ছে তাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দ্রুত স্কুলভবন নির্মাণের দাবি জানান তারা।

নতুন ভবন নির্মাণের জন্য উপজেলা শিক্ষা অফিসে আবেদন করলেও ভবন নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।

সহকারী শিক্ষক মোশাররফ, ছালমা আক্তার ও ডেইজি বিশ্বাস বলেন, স্থান সংকুলান না হওয়ায় পরিত্যক্ত ভবনের বারান্দায় শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে। রোদে গাছতলায় এবং বৃষ্টিতে বারান্দায় ক্লাস করছি। গত তিন বছর ধরে এভাবেই পাঠদান চলছে। এতে আমাদের বেশ সমস্যা হচ্ছে। দ্রুত বিদ্যালয় ভবন নির্মাণের দাবি জানান তারা।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুর রহমান বলেন, ওই বিদ্যালয়ের ভবন নির্মাণের চাহিদা অধিদপ্তরে পাঠানো হয়েছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, দ্রুত বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১০

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১১

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১২

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৩

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৪

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৫

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৬

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৭

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৮

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৯

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

২০
X