জাজিরা শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৩:৫৯ এএম
অনলাইন সংস্করণ

জাজিরায় লুৎফর রহমানের জয়

লুৎফর রহমান। ছবি : কালবেলা
লুৎফর রহমান। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়ন পরিষদে দিনভর নানা উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফলে বড় কান্দি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন লুৎফর রহমান।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলে। এর মাঝে দিনব্যাপী কেন্দ্রে কেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. মিজানুর রহমান তালুকদার কালবেলাকে জানান, নির্বাচনে মো. লুৎফর রহমান ঘোড়া প্রতীক নিয়ে ৫হাজার ৩১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ ওয়াহাব চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪হাজার ১৩২ ভোট। এছাড়া মতিউর রহমান অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ১১ ভোট, মুফরাত সিদ্দিকি টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ৪ ভোট, মোসা: হাছিনা বেগম আনারশ প্রতিকে পেয়েছেন ১৭ ভোট, মো. আলী আশরাফ মাল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯ ভোট, টেলিফোন প্রতীক নিয়ে কামরুল হাসান পেয়েছেন ৬ ভোট।

নির্বাচন কর্মকর্তা বলেন, দিনব্যাপী ভোটে কোনো ধরনের সমস্যা আমাদের নজরে আসেনি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে তিনজন যুবক জালভোট দিতে আসায় তাদের আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫হাজার ২৯০ জন। এই উপনির্বাচনে ৯হাজার ৬০৮ জন ভোটার ভোট প্রদান করেছে। বাতিল হয়েছে ৬৩ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাবেক নির্বাচিত চেয়ারম্যান সফি উদ্দিন খলিফা হৃদরোগে আক্রান্ত হয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর তিনি মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে হত্যা, ৫ জনের দোষ স্বীকার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

দুর্নীতি করলে কাউকে ক্ষমা করা হবে না: সমাজকল্যাণমন্ত্রী 

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

পাকিস্তানের কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০  

আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌র হাফিজ উদ্দিনের বৈঠক

জনসংখ্যার ৫১ শতাংশ নারী হলেও রাজনীতিতে অংশগ্রহণ সীমিত

প্রথম সম্মানীর টাকায় বৃদ্ধাকে ঘর উপহার দিলেন এমপি সালমান ওমর

শিক্ষামন্ত্রীর নির্দেশে পরীক্ষায় ফেরার সুযোগ পেলেন সেই ৮ শিক্ষার্থী

১০

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ, ছিটকে গেলেন বড় তারকা

১১

মায়ের ওপর হামলা-মানসিক নির্যাতন, কারাগারে ছেলে

১২

ভিডিও ভাইরাল / ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’— ‘ভুল’ বোঝার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

১৩

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

১৪

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

১৫

দেশের সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

১৬

দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এমপির ক্ষোভ

১৭

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

১৮

শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

১৯

শিশুকে অপহরণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

২০
X