বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৬:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ভুয়া ভোটারকে ছেড়ে দেয়ার অভিযোগ, তথ্য সংগ্রহে সাংবাদিককে বাধা

ভোট প্রদান করছেন ভোটাররা। ছবি : কালবেলা
ভোট প্রদান করছেন ভোটাররা। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে জাল ভোট প্রদানের উদ্দেশ্যে বুথে প্রবেশ করার অপরাধে আটক হওয়া এক নারী ও এক কিশোরীকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।

শনিবার (৯মার্চ) বিকেলে ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম কেশবপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ তথ্য সংগ্রহ করতে গেলে একজন সাংবাদিককে কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ারও অভিযোগ পাওয়া গেছে।

জাল ভোটার শনাক্ত করার অপরাধে ঘোড়া প্রতিকের পোলিং এজেন্ট মো. রাকিব খানকে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও পল্লী উন্নয়ন অফিসের প্রকল্প কর্মকর্তা তুরাল প্রামাণিকের বিরুদ্ধে।

ঘোড়া প্রতিকের পোলিং এজেন্ট মো. রাকিব খান অভিযোগ করেন, ৭-৮ জন ব্যক্তিকে পিতা-মাতার নাম জিজ্ঞেস করলে তারা আতঙ্কিত হয়ে ভোট না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কয়েকজন পালাতে সক্ষম হলেও দুজনকে আটক করতে সক্ষম হয় দায়িত্বরত অফিসাররা। পরে ভোটার তালিকা যাচাই করলে দেখা যায় একজন নারী আগেই একবার ভোট দিয়েছেন। আরেকজনের নামই নেই ভোটার তালিকায়। পরবর্তীতে আমি তাদেরকে গ্রেপ্তারের অনুরোধ জানালে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ক্ষিপ্ত হন। আমাকে বলে তুমি পরিবেশ নষ্ট করছো। এতে পরিস্থিতি খারাপ হবে কেন্দ্রের। একপর্যায়ে তিনি আমাকে ধাক্কা দেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মোসা. মালা বেগম বলেন, কেন্দ্রের ভিতরে তিনজন জাল ভোটারকে ঘোড়ার লোকজন ধরে ফেলে এবং তাদের অফিসারদের হাতে তুলে দেয়। পরবর্তীতে অফিসাররা তাদের গ্রেপ্তার না করে ছেড়ে দেয়। জাল ভোটারদের কেনো ছেড়ে দেয়া হলো, আমরা জানতে চাই।

এর আগে জাল ভোটার ধরায় পোলিং এজেন্টকে লাঞ্ছিত করা এবং জাল ভোটার আটক করার বিষয় জানতে পেরে মুঠোফোনে প্রিজাইডিং অফিসার তুরাল প্রামাণিকের কাছে মুঠোফোনে প্রশ্ন করলে তিনি একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে জানান, ‘ওই পোলিং এজেন্টকে মারধর করা হয়নি, আমি সেখানে সার্বক্ষণিক ছিলাম। আর একজনকে নিয়ে অভিযোগ করা হয়েছে, তিনি ভোট দিতে পারেননি। অভিযোগ পাওয়ায় তাকে ভোট দিতে দেয়া হয়নি।’ জাল ভোটারকে আটক করার বিষয় বললে তিনি বলেন, আটক করেছি।

পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে একজনকেও আটক না করে বরং তিনজন জাল ভোটারকে ছেড়ে দেয়ার অভিযোগের বিষয় প্রিজাইডিং অফিসারের সাথে সরাসরি কথা বলতে ওই সাংবাদিক ভোট কেন্দ্রের ভিতরে তার রুমে যাওয়ার চেষ্টা করে। পথিমধ্যে তাকে বাধা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফলের সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) প্রতীক কুমার কুন্ডু। সাংবাদিক তাকে ঘটনা বলে ভিতরে যেতে চাইলেও তিনি সাংবাদিককে ভিতরে যেতে বাধা দেন৷ তখন জাল ভোটার ছেড়ে দেয়ার বিষয় জানতে চাইলে অনরেকর্ড কথা বলতে অপরাগতা প্রকাশ করেন তিনি। পরবর্তীতে বারবার চেষ্টা করেও এ বিষয়ে তার মন্তব্য জানা যায়নি।

সাংবাদিককে তথ্য সংগ্রহে বাধা প্রদানের ঘটনাটি প্রত্যক্ষ করেন দৈনিক কালবেলা, আজকের দর্পণ, মতবাদ পত্রিকাসহ একাধিক গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা হচ্ছে

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট : প্রতিমন্ত্রী

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে যে ১০ রেকর্ড দেখল ফুটবল বিশ্ব

এখন মনে হচ্ছে, সত্যিই আমি একা হয়ে গেছি : সিফাত

ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচনে হারুন-সাব্বির প্যানেলের জয়

ভারতীয় মদ ফেলে পালাল চোরাকারবারিরা

নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেট বরাদ্দের দাবি শামা ওবায়েদের

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১০

সংসদে ১০০০-৫০০ টাকার নোট বাতিলের দাবি খোকনের

১১

অবসর সুবিধা বোর্ডে অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী

১২

৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ

১৩

ফাইনালের আগে দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ? কী বলছে সমীকরণ

১৪

বেশি দামে বিক্রির লোভে ছাগলের মুখে পাইপ, ভিডিওতে তোলপাড়

১৫

১৩২ শতক জমির লাউ-কুমড়া গাছ কাটল দুর্বৃত্তরা

১৬

এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একেএম তারেকের যোগদান

১৭

পে-স্কেলে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বেসরকারিরাও

১৮

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

১৯

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

২০
X