বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১২:২২ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশে যাওয়ার পথে নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতার মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধারের খবরে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধারের খবরে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

নিখোঁজের এক দিন পর স্বেচ্ছাসেবক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস আলম (৩৫) উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দ বাজার কালমাটি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

ফেরদৌসের বড় ভাই আব্দুর রশিদ জানান, রোববার (১০ মার্চ) দুপুর দুইটার সময় সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে স্থানীয় বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। আড়াইটার দিকে শহরের মিশন মোড় একালায় তার মোটরসাইকেলটি পাওয়া যায়। তিনি তখন থেকে নিখোঁজ ছিলেন। পরে রাত পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে লালমনিরহাট সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। পর দিন সোমবার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সদর থানার ওসি ওমর ফারুক জানান, খরব পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X