চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চিরকুট লিখে আ.লীগ নেতার ‘আত্মহত্যা’

জাহিদুল আলম মিন্টু। ছবি : সংগৃহীত
জাহিদুল আলম মিন্টু। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতা জাহিদুল আলম মিন্টুর (৩৮) গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। রোববার (১০ মার্চ) বিকেলে নগরের দক্ষিণ মধ্যম হালিশহরের দুই নম্বর সাইট এলাকার নিজের বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

জাহিদুল আলম মিন্টু চট্টগ্রাম নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তার দুই ছেলে রয়েছে। বড় ছেলে চাকরি করেন। ছোট ছেলে এখনও পড়ালেখা করছেন।

বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার পরিদর্শক (ওসি) মনজুর কাদের মজুমদার। কালবেলাকে তিনি বলেন, রোববার বিকেল ৫টার দিকে জাহিদুল আলম মিন্টু নিজের বাসায় আত্মহত্যা করেন। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান। যেখানে তিনি কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন বলে উল্লেখ করেছেন।

চিরকুটে লেখা ছিল, তার ছয় লাখ টাকা দেনা আছে। বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মৃত্যুর আগে চিরকুটটি নিজের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মুড়িয়ে রেখেছিলেন জাহিদুল আলম মিন্টু।

উদ্ধার হওয়া চিরকুটে আরও কী লেখা ছিল জানতে চাইলে ওসি মনজুর কাদের মজুমদার কালবেলাকে বলেন, তিনি স্থানীয় একটি মসজিদ কমিটির দায়িত্বে ছিলেন। সেখানের কিছু টাকা জরুরি প্রয়োজনে খরচ করেছেন। তবে এখন পর্যন্ত তাকে কেউ টাকার বিষয়ে কোনো চাপ দেননি। তাও তার মধ্যে অপরাধবোধ কাজ করছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই টাকা পরিশোধের জন্য তার সামর্থ্য নেই। এই জন্য তিনি পরিবার, আত্মীয়সজন, বন্ধুবান্ধব, মসজিদ সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চেয়েছেন।

চিরকুটের ব্যাপরটি কতটুকু সত্য এই বিষয় নিয়ে তদন্ত চলছে বলেও জানান ওসি। তিনি বলেন, পরিবারের অনুরোধে সব আইনি প্রক্রিয়া শেষ করে বিনা ময়নাতদন্তে দাফন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X