বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে প্রকাশ্যে যুবককে হত্যা, গ্রেপ্তার বাবা-ছেলে

হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া বাবা ও ছেলে। ছবি : কালবেলা
হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া বাবা ও ছেলে। ছবি : কালবেলা

জমিসংক্রান্ত বিরোধের জেরে গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে আব্দুল্লাহ নামে এক যুবককে হত্যা করা হয়। এ মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সম্পর্কে তারা বাবা-ছেলে।বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে র‌্যাব-১-এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে বুধবার (১৩ মার্চ) রাজধানীর দক্ষিণখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- প্রধান আসামি মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪৫) ও তার ছেলে এছানুল হক (২৪) ।

র‌্যাব জানায়, গত ৯ মার্চ রাতে আব্দুল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করে আনন্দ উল্লাস করেন আসামিরা। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে আব্দুল্লাহকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সাহাদত আলী শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবা-ছেলে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X