ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভুল চিকিৎসায় মায়ের গর্ভে শিশুর মৃত্যুর অভিযোগ

আবেদীন হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। ছবি : কালবেলা
আবেদীন হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় বেসরকারি আবেদীন হাসপাতালের চিকিৎসক উম্মুল খায়ের মাহমুদার বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। শনিবার (১৬ মার্চ) ভোরে অভিযোগের ভিত্তিতে হাসপাতালে যান ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম।

স্বজনরা জানান, ডা. উম্মুল খায়ের মাহমুদার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন প্রসূতি প্রমি আক্তার। তিনি পৌর শহরের চণ্ডিবের খাঁ বাড়ির মামুন মিয়ার স্ত্রী।

ডা. উম্মুল খায়ের মাহমুদা সপ্তাহে দুই দিন রোগী দেখেন শহরে আবেদীন হাসপাতালে। গত বুধবার (১৩ মার্চ) আল্ট্রাসনোগ্রাম করে রোগীর স্বজনকে বলেন, ‘প্রসবের আরও এক মাস সময় আছে।’

রোগীর স্বজনরা শুক্রবার (১৫ মার্চ) আবার সেখানে যান। আবারও একই কথা বলেন ডা. উম্মুল খায়ের মাহমুদা। কিন্তু প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিতে বলেন চিকিৎসক।

পরে ঢাকার একটি হাসপাতালে নিলে জানা যায় গর্ভের সন্তান আগেই মারা গেছে।

এ বিষয়ে জানতে ডা. উম্মুল খায়ের মাহমুদার মুঠোফোনে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভৈরব থানার ওসি মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মৌখিক অভিযোগ পেয়ে হাসপাতালটি পরির্দশন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১০

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১১

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১২

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৩

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৪

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৫

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৬

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৭

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৮

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৯

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

২০
X