মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে শিশু নিহত

হাসপাতালে ভুক্তভোগীর স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
হাসপাতালে ভুক্তভোগীর স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

নেত্রকোনার মদনের পশ্চিম ফতেপুর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ৯ বছরের এক শিশু নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ইছবঢালী খালে মাছ ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মাছ ধরাকে কেন্দ্র করে হাবুল মুন্সী ও ইব্রাহিম মুন্সীর লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এ সময় মাঝে পড়ে আশিক মিয়ার ছেলে শিশু সজীব নিহত হয়। আহত হন সুলেমান (৩১), গোলাম রাব্বানি (১৭) ও আব্দুল হেকিম (৪৯)।

প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সেখানকার চিকিৎসক ডা. মিরাজ জানান, হাসপাতালে আনার আগেই শিশু সজীবের মৃত্যু হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X