আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

টিসিবির চাল জব্দ, যুবলীগ নেতা গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা। ছবি : কালবেলা

বগুড়ার আদমদীঘিতে একটি গুদাম ঘর থেকে টিসিবির ১৪ বস্তা চাল উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা উজ্জ্বল ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। শনিবার (১৬ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে উজ্জ্বলের দোকানের পেছনের একটি গুদাম ঘরে সরকারি বস্তায় বেশকিছু চাল রাখা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ওই গুদাম ঘরে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের বস্তায় ৩০ কেজি করে মোট ১৪ বস্তা টিসিবির চাল উদ্ধার করেন।

এ ঘটনায় ওই দিন বিকেলেই আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শুক্রবার রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত উজ্জ্বলকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

১০

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

১১

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১২

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১৩

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১৪

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৫

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

১৬

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

২০
X