বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সহপাঠীকে পিটিয়ে অশ্লীল ভিডিও ধারণ, অতঃপর...

সহপাঠীকে পিটিয়ে অশ্লীল ভিডিও ধারণ, অতঃপর...

খালি বাসায় মাঝেমধ্যেই প্রেমিককে ডেকে নিতেন নার্সিং ইনস্টিটিউটের এক নারী শিক্ষার্থী। এক সময় তার সহপাঠী বিষয়টি পরিবারকে জানিয়ে দেয়। এর জেরে ওই শিক্ষার্থী ও তার প্রেমিক অভিযোগকারী সহপাঠীকে পিটিয়ে জোর করে অশ্লীল ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

এমন অভিযোগে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী, আয়েশা খাতুন (২০) এবং শ্যামলী খাতুন শিমু নামের তিনজন রাজশাহী নগরীর বালিয়াপুকুর বটতলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। আয়েশার সঙ্গে তামিম ইকবার (২০) নামে এক ছেলের অন্তরঙ্গ সম্পর্ক দীর্ঘদিনের। বাড়িতে কেউ না থাকলে আয়েশা তামিমকে মাঝে মধ্যেই ডেকে আনতেন। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থীর নজরে এলে সে আয়েশার বাবাকে মোবাইল ফোনে তা জানিয়ে দেন। তখন আয়েশার বাবা বিষয়টি নিয়ে বকাবকি করেন।

এর জেরে গত ৭ জুলাই রাতে প্রেমিক তামিমের নির্দেশে আয়েশা ও শ্যামলী তাদের ভাড়া করা বাসায় ভুক্তভোগী শিক্ষার্থীকে লাঠি দিয়ে মারধর করে। এ সময় আয়েশা ও শ্যামলীর মারপিটে তিনি নিস্তেজ হয়ে পড়লে তারা মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে এবং মারধরের ঘটনা কাউকে জানালে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। পরে আয়েশা তার প্রেমিকের মোবাইল ফোনে সেই ভিডিও পাঠালে তামিম তা ওই নার্সিং ইনস্টিটিউটের অন্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়।

গত মঙ্গলবার (১১ জুলাই) ওই নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক মনিরুজ্জামান বাবু বিষয়টি জানতে পেরে বোয়ালিয়া মডেল থানা পুলিশকে অবহিত করে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মামলা করেন। বোয়ালিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ভিডিও ধারণ করা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X