নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কেজি দরে তরমুজ বিক্রি করলেই আইনানুগ ব্যবস্থা

নাটোরে ফলের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা
নাটোরে ফলের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা

নাটোরে তরমুজ পিস হিসেবে বিক্রির নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজার তদারকিতে নেমে এই নির্দেশনা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। তিনি জানান, রোববার (১৭ মার্চ) থেকে কেউ কেজি হিসেবে তরমুজ বিক্রি করতে পারবেন না। কেজি হিসেবে তরমুজ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত বছর জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে সব মৌসুমি ফল ব্যবসায়ীকে কেজি হিসেবে তরমুজ বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এবার আবারো ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে এনে কেজি হিসেবে বিক্রি শুরু করেন এবং ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম নির্ধারণ করে বিক্রি শুরু করেন। ভোক্তা অধিকারের শনিবারের (১৬ মার্চ) অভিযানে ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন।

সাংস্কৃতিক কর্মী রফিকুল ইসলাম নান্টু বলেন, ‘শুধু দামের ব্যাপারে দেখলেই হবে না। অপরিপক্ব তরমুজ নিয়ে এসে রাসায়নিকের মাধ্যমে লাল রং করে বাজারে বিক্রি করা হচ্ছে। সাধারণ যে কেউ দেখলেই বুঝতে পারবেন এটি পাকা তরমুজ নয়। এই তরমুজ খেলে দেহের অনেক ক্ষতি হতে পারে। এ বিষয়েও তদারকি করা জরুরি।’

অন্য এক ক্রেতা ফরহাদ হোসেন বলেন, ‘সরকারের বেঁধে দেওয়া দামে খেজুর বিক্রি হচ্ছে না। বাজারে সেই দাম কার্যকর হয়নি। এ বিষয়ে সাধারণ ক্রেতার কাছ থেকে শুনে অভিযান চালালে ভালো হতো।’

এদিকে তদারকি অভিযানে শহরের নিচাবাজারে সাধন ফল ঘরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় চার হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিভিন্ন বিপণিবিতানে ঘুরে ঘুরে পণ্যের সঠিক মূল্য প্রদর্শন এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির পরামর্শ দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X