মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ডায়রিয়া রোগীর ভিড় জয়পুরহাটের হাসপাতালে

জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মেঝেতেও থাকছেন রোগী। ছবি : কালবেলা
জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মেঝেতেও থাকছেন রোগী। ছবি : কালবেলা

জয়পুরহাটে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধ বেশি। রোগীরা শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১৬ মার্চ) ও রোববার (১৭ মার্চ) জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গিয়ে এ চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, হাসপাতালের উত্তর পাশের নিচতলায় ডায়রিয়া ওয়ার্ডের শয্যায় এবং মেঝেতে রোগীর ভিড়। গত তিন দিনে এখানে শিশুসহ দুই শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। রোববার দুপুর পর্যন্ত ৭০ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন জেলার মঙ্গলবাড়ি গ্রামের ১৯ মাস বয়সের শিশু হোসাইন, ২২ মাস বয়সের ছিরাইয়া রানী, ক্ষেতলাল উপজেলার দাশড়া গ্রামের ৮ মাস বয়সের নুশরাত বেগম ডায়রিয়ায় আক্রান্ত। শিশুদের মায়েরা জানান, হঠাৎ করে গত দুই-তিন দিন আগে থেকে পানির মতো বারবার পাতলা পায়খানা হচ্ছে। সঙ্গে দু-একবার বমি হওয়ায় সন্তানদের হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান তারা।

সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের কৃষক আইয়ুব আলী, শহরের সবুজ নগর মহল্লার মাহফুজ রায়হান বলেন, হঠাৎ করে পাতলা পায়থানা ও বমি এবং এতে শরীর নিস্তেজ হয়ে পড়েছে। এসে হাসপাতালে ভর্তি হয়েছি।

জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা এবং ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা বেগম বলেন, গত কয়েক দিন থেকে ডায়রিয়ার রোগী বেশ বেড়েছে। শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলে মায়ের বুকের দুধ খাওয়ানো কখনোই বন্ধ করা যাবে না। খাবার স্যালাইন খাওয়াতে হবে। প্রয়োজনে দ্রুত হাসপাতালে নিতে হবে। সাবান দিয়ে হাত পরিষ্কার করে শিশুদের খাবার দেওয়ার পরামর্শ দেন এ চিকিৎসক।

আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের ডায়রিয়া হয় বলেও তিনি মন্তব্য করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বাড়ছে। শয্যার তুলনায় রোগী অনেক বেশি হওয়ায় মেঝেতে রেখে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো সেবা দিচ্ছেন বলে তিনি দাবি করেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X