নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৬:৫০ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে স্টিল মিল শ্রমিকদের সড়ক অবরোধ

সড়ক অবরোধ করে আন্দোলন করেন স্টিল মিল শ্রমিকরা। ছবি : কালবেলা
সড়ক অবরোধ করে আন্দোলন করেন স্টিল মিল শ্রমিকরা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে বকেয়া বেতন পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শারমিন স্টিল মিলের শ্রমিকরা।

সোমবার (১৮ মার্চ) বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলের শ্রমিকরা আদমজী-চাষাঢ়া সড়ক বন্ধ করে অবরোধ করেন। এ সময় সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে আসা শিল্পাঞ্চল পুলিশ (অঞ্চল-৪) নারায়ণগঞ্জ এর এএসআই ফরিদ বলেন, সড়ক অবরোধ করে আন্দোলন করায় যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছিল। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তাদের বেতন বুঝিয়ে দেওয়ার বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলব।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শারমিন স্টিল মিলে প্রায় শতাধিক শ্রমিক কাজ করত। গত দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। তাদের এই বেতন পরিশোধ না করেই গত ফেব্রুয়ারি মাসে স্টিল মিলটি বন্ধ করে দেওয়া হয়। মালিক কর্তৃপক্ষ তাদের বেতন বুঝিয়ে দেওয়ার আশ্বাস বারবার দিলেও এখনো পর্যন্ত তারা তা পরিশোধ করে দিচ্ছে না। এতে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। তাই তারা সড়কে নামতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, বেআইনিভাবে বন্ধ শারমিন স্টিল মিলস লিমিটেড অবিলম্বে চালু করা, বকেয়া মজুরি পরিশোধ, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবিতে তারা এ আন্দোলন করেন। প্রায় আধা ঘণ্টা তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

এ বিষয়ে শারমিন স্টিল মিলের মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা এই আন্দোলন করেন। খবর পাওয়া মাত্রই আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১০

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১১

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১২

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৩

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৫

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৬

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৭

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১৮

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

১৯

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

২০
X