মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১০:৩১ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

যশোরে মাটি খুঁড়ে মিলল কৃষ্ণমূর্তি

যশোরের মণিরামপুরে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় কৃষ্ণমূর্তি। ছবি : কালবেলা
যশোরের মণিরামপুরে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় কৃষ্ণমূর্তি। ছবি : কালবেলা

যশোরের মণিরামপুরে নদীর পাশে মাটি খননের সময় প্রায় ১০ কেজি ওজনের কষ্টিপাথরের তৈরি কৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) বিকেলে মূর্তিটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের কুন্ডুপাড়া এলাকা থেকে দুই পা-বিহীন এ মূর্তিটি উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বারপাড়া গ্রামের কঙ্কন কুমার কুন্ডু মুক্তেশ্বরী নদীর পাশে ঘাসফড়িং এগ্রো নামে একটি মুরগির ফার্ম নির্মাণ করছেন। প্রায় এক মাস আগে ফার্মের ভেতরে গর্ত ভরাটের জন্য নদীর পাশ থেকে মাটি কাটা হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খামারের সেই মাটি সমান করতে গিয়ে বাবুল হোসেন নামে এক শ্রমিক একটি মূর্তি দেখতে পান। কিসের মূর্তি না বুঝতে পেরে বাবুল সেটি কঙ্কন কুন্ডুর চাচা গৌতম কুন্ডুর কাছে দিয়ে দেন। পরে মূর্তিটি মন্দিরে রেখে পূজাও করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

গৌতম কুন্ডু জানান, উদ্ধার হওয়া মূর্তিটি শ্রী কৃষ্ণ ঠাকুরের। দুই পা-বিহীন মূর্তিটির ওজন প্রায় ১০ কেজি। তার ভাইপো কঙ্কন যশোরে ব্যবসা করেন। খবর পেয়ে কঙ্কন বাড়িতে এসে মূর্তিটি দেখে জানান এটি কষ্টি পাথরের।

যেখানে মূর্তিটি পাওয়া গেছে ওই স্থানে ব্রিটিশ আমলে পূজা হতো। পূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হতো মুক্তশ্বেরী নদীতে। উদ্ধার হওয়া মূর্তিটি ওই সময়কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কঙ্কন কুমার কুন্ডু বলেন, সোমবার বিকেলে স্ত্রী ও চাচা গৌতম কুন্ডুকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কাছে কৃষ্ণ ঠাকুরের মূর্তিটি হস্তান্তর করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান সাংবাদিকদের বলেন, মূর্তিটি কষ্টি পাথরের কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটির প্রত্নতাত্ত্বিক ভ্যালু রয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১০

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১১

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১২

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৩

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৪

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৫

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৭

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৮

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৯

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

২০
X