রাজবাড়ী প্রতিনিধি:
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ১২:৩৭ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন স্বামী!

মামুন মোল্লা দুধ দিয়ে গোসল করান পরিবারের সদস্যরা। ছবি : সংগৃহীত
মামুন মোল্লা দুধ দিয়ে গোসল করান পরিবারের সদস্যরা। ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে প্রেমের বিয়ে, সাত বছর সংসারের পর স্ত্রী চলে গেছে অন্যের হাত ধরে। দুধ দিয়ে গোসল করে পরিশুদ্ধ হলেন স্বামী মামুন মোল্লা। ভালোবেসে বিয়ে করেছিলেন মামুন মোল্লা। বিয়ের পর প্রেমিকাকে স্ত্রী বানিয়ে ৭ বছর সুখেই সংসারও করেছেন তারা। হঠাৎ মামুনের সংসারে কাল বৈশাখী ঝড় আসে। কিন্তু মামুন টের পায়নি। টের যখন পেয়েছে তখন আর কিছুই বাকি ছিল না। এক মাস হলো মামুনের সেই ভালোবাসার মানুষটি পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। এ ঘটনার পরও একমাস স্ত্রীর অপেক্ষায় ছিলেন মামুন। কিন্তু ফিরে আসেননি স্ত্রী। অবশেষে আগের স্ত্রীকে মন থেকে মুছে ফেলতে এবং নিজেকে শুদ্ধ করতে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন মামুন।

মঙ্গলবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়।

এর আগে গত রোববার (১৭ মার্চ) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নারুয়া ইউনিয়নের শোলাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। মামুন মোল্লা উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়ী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মামুন মোল্লা স্থানীয় একটি বাজারে ব্যবসা করতেন। ৭ বছর আগে শাম্মী আক্তারকে ভালোবেসে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মামুন। বিবাহের পর তাদের বেশ সুখের সংসার ছিল। কিন্তু হঠাৎ করেই মামুনের স্ত্রী শাম্মী তার বাবার বাড়ি এলাকার আমোদ আলীর ছেলে তপন আলীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

মামুন মোল্লা কালবেলাকে বলেন, আমি আমার স্ত্রীর কোনো কিছুর অভাব রাখিনি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করে পরকীয়া প্রেম করেছে। এছাড়াও সে চলে যাওয়ার সময় নগদ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ নিয়ে গেছে।

দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছি।

এ ব্যাপারে স্থানীয় ইউ.পি সদস্য জনাব আলী কালবেলাকে জানান, মামুন মোল্লার বাড়ি আমার বাড়ির পাশে। সে ভালোবেসে সাত বছর আগে নবাবপুর ইউনিয়নের শাম্মী আক্তার নামের এক মেয়েকে বিয়ে করে। কিন্তু তার স্ত্রী পরকীয়া করে আরেকজনের সঙ্গে চলে যাওয়ায় গত রোববার এক মণ দুধ দিয়ে গোসল করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X