গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং

গোয়ালন্দ উপজেলায় মসজিদে মাইকিং। ছবি : কালবেলা
গোয়ালন্দ উপজেলায় মসজিদে মাইকিং। ছবি : কালবেলা

মধ্যরাতে ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে পুলিশের উপস্থিতিতে মাইকিং করার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে সারারাত নির্ঘুম কাটান এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ছোটভাকলা ইউনিয়নের পদ্মা নদীপাড়ের কাওয়ালজনি হয়ে কাটাখালী বিএনপির মোড় বটতলা দিয়ে ছোটভাকলার ভাই ভাই বাজার এলাকায় প্রবেশ করছে।

জানা যায়, এ খবর পেয়ে পুলিশ দ্রুত কাটাখালী এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করে, কিন্তু ডাকাত দলের কোনো উপস্থিতি না পেয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কাটাখালী এলাকাসহ ছোটভাকলা ইউনিয়নের বিভিন্ন এলাকার জনগণকে সচেতন করতে মসজিদে মসজিদে মাইকে রাত ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত ডাকাত আতঙ্কের কথা ঘোষণা করা হয়।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার অন্যান্য এলাকাতেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক এলাকায় মানুষজন আতঙ্কে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসেন। আতঙ্কিত মানুষের চিৎকার চেঁচামেচিতে নির্ঘুম কাটে রোজাদার ক্লান্ত মানুষ।

উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরুপার এলাকার বাসিন্দা তাজউদ্দিন বলেন, মসজিদের মাইক থেকে রাত সাড়ে ১২টার দিকে এলাকায় ডাকাত প্রবেশ করার খবর প্রচার করা হয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কিছুক্ষণ পর আশপাশের অন্যান্য মসজিদের মাইক থেকেও একই ঘোষণা দেওয়া হয়।

নলডুবি এলাকার অপর বাসিন্দা চুন্নু বলেন, রাত ১টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, এলাকাবাসী ঘুম থেকে উঠুন, এলাকায় সশস্ত্র ডাকাত দল প্রবেশ করেছে, সবাই সতর্ক থাকুন। এতে মুহূর্তের মধ্যে এলাকায় হইচই পড়ে যায়।

ভাগলপুর এলাকার নেকবার আলি বলেন, এলাকায় ডাকাত ঢুকেছে, মসজিদের মাইকে হঠাৎ এমন মাইকিং শুনে প্রথমে বিষয়টি গুজব মনে হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ফোনে কথা বলে নিশ্চিত হলে আতঙ্কিত হয়ে পড়ি। পরে সারারাত আর ঘুমাতে পারিনি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, এলাকায় ডাকাত প্রবেশের খবর শোনামাত্রই আমরা সর্বত্র পুলিশের টহল জোরদার করেছি। কিন্তু ডাকাতের উপস্থিতি না পেলেও জনগণকে আতঙ্কিত না হতে এবং আশ্বস্ত করতে আমরা মাইকিং করার পরামর্শ দেই।

প্রসঙ্গত, গত সোমবার দিনগত রাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য জামাল হোসেনের বাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে নগদ প্রায় ২৫ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পিটিয়ে জখম করে জামাল মেম্বারকে। ফেরার পথে পাশের আরেক বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নেয় লক্ষাধিক টাকা। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কোনো ডাকাত গ্রেপ্তার কিংবা খোয়া যাওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X