মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৫:৩৩ এএম
অনলাইন সংস্করণ

মান্দায় বিয়াইকে ছুরি মেরে খুন 

নওগাঁর মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে মৃত্যু। ছবি : কালবেলা
নওগাঁর মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে মৃত্যু। ছবি : কালবেলা

নওগাঁর মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে আরেক বেয়াই খুন হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আজিবর রহমান (৫০)। তিনি ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের বাসিন্দা। অন্যদিকে তার বেয়াই একই গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন (৫০)। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক দেলোয়ার হোসেনকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তিন বছর আগে আজিবর রহমানের ছেলে নাজমুল হোসেনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে উর্মি খাতুনের বিয়ে হয়। এটি ছিল তাদের ভালোবাসার বিয়ে। এ কারণে বিয়ের পর থেকেই উভয় পরিবারের মধ্যে বিরোধ লেগেই ছিল।

প্রত্যক্ষদর্শী নিতাই চন্দ্র জানান, মেয়ের বাবা দেলোয়ার হোসেন একজন ফলব্যবসায়ী। বৈদ্যপুর বাজারের স্কুলমার্কেটে তার দোকান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে দুই বেয়াই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা চাকু নিয়ে বেয়াই আজিবর রহমানের পেটে ঢুকিয়ে দেয়। এতে আজিবর রহমান জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়: প্রধানমন্ত্রী

ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবলু মারা গেছেন

বিশ্বকাপে নিজেদের জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিসরের কোচ 

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বরিশালবাসী

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা

নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াকে ‘রিসেট’ করতে হবে: অর্থমন্ত্রী

১০

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’

১১

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে

১২

সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ড্রোন হামলা

১৩

৮ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

১৪

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হলো বঙ্গোপসাগরে ধরা এক ইলিশ

১৬

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

১৭

হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ২

১৮

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১, আহত ২

১৯

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

২০
X