নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৯:৫২ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যের কাঁধে কে এই ব্যক্তি?

ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর কাঁধে করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : সংগৃহীত
ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর কাঁধে করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : সংগৃহীত

পুলিশের এক সদস্য হাসিমুখে এক ব্যক্তিকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, এমন একটি ছবি স্থানীয় পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চলছে ব্যাপক আলোচনা।

এক নজরে দেখলে অনেকের কাছে মনে হতে পারে কোনো সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, জবুথবু ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য। গ্রেপ্তারের পরও তিনি থানায় না যাওয়ার গোঁ ধরলে পুলিশের ওই সদস্য তাকে কাঁধে নিয়ে রওনা দেন।

পুলিশ জানায়, উপজেলার হরিপুর ইউনিয়নে শুক্রবার (২২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া জীবন ডাকাত ওরফে জীবন মিয়া (৩৫) এলাকায় কুখ্যাত। তিনি মাদক কারবারি। এসব কাজের জন্য তার বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। সেসব মামলায় রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। অপরাধ সংক্রান্ত একাধিক সুস্পষ্ট তথ্যেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ওই পুলিশ সদস্য হলেন এএসআই কামরুল ইসলাম। তার তাৎক্ষণিক সিদ্ধান্তে ঘটা ওই ঘটনার জন্য তিনি প্রশংসায় ভাসছেন।

অভিযানে নেতৃত্বদানকারী এসআই রুপম দেবনাথ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে হাওড়ের মাঝে ধানক্ষেতের মধ্য মিয়ে দৌড়ে পালাতে শুরু করেন জীবন ডাকাত। পুলিশও জীবন ডাকাতের পিছু পিছু দৌড়াতে থাকে। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু গ্রেপ্তারের পরও তিনি হেঁটে আসতে রাজি নন। এরপর এএসআই কামরুল তাকে কাঁধে করে সেখান থেকে নিয়ে আসেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১০

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১১

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১২

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৩

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৪

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৫

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৬

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৭

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৯

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০
X