তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীকে ঘরে আটকে মারধর

সাংবাদিকদের কাছে মারধরের বর্ণনা দিচ্ছেন ভুক্তভোগীদের একজন। ছবি : কালবেলা
সাংবাদিকদের কাছে মারধরের বর্ণনা দিচ্ছেন ভুক্তভোগীদের একজন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে স্বামী-স্ত্রীকে ঘরে আটকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নওগাঁ ইউনিয়নের সান্তান গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে মেয়ে ও জামাতাকে মারধরের খবর শুনে তাদের বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন বাবা, ছেলে, পুত্রবধূসহ অনেকেই। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ে‌ছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নওগাঁ ইউনিয়নের সান্তান গ্রামের নুরুল হোসেনের সঙ্গে একই গ্রামের নওশের ও বিপুলদের পরিবারিক কোন্দল চলে আসছিল। এর জেরে আজ সন্ধ্যায় সবাই যখন ইফতার নিয়ে ব্যস্ত ঠিক তখন নুরুল ও তার স্ত্রী সাগরীকে ঘরে আটকে মারধর করেন প্রতিপক্ষরা।

এদি‌কে খবর পেয়ে সাগরীকে বাঁচাতে এগিয়ে যান তার বাবা কোরবান আলী (৭০), ভাই আমিরুল ইসলাম (৩২), ভাইয়ের স্ত্রী আম্বিয়া খাতুন পলি (৩০)। এ সময় তাদেরও মারধর করা হয়। এ ছাড়া আরও যারা এগিয়ে আসেন তাদেরও মারধর করা হয়।

এ প্রস‌ঙ্গে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ঘটনায় অভিযোগ নিয়ে একজন থানায় এসেছেন। অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হচ্ছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১০

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১১

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১২

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৩

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৪

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৫

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৬

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৭

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৮

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৯

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

২০
X