তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০১:১৫ এএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ইউএনও মো. রুবেল রানা। ছবি : কালবেলা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ইউএনও মো. রুবেল রানা। ছবি : কালবেলা

রংপুরের তারাগঞ্জে পবিত্র রমজানে ভোক্তা অধিকার সংরক্ষণ ও উৎপাদিত খাদ্য পণ্যের মাননিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৩ জানুয়ারি) তারাগঞ্জ থানা পুলিশের সহযেগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. রুবেল রানা।

জানা যায়, পবিত্র রমজানে বাজারে অস্বাভাবিক মূল্য তদারকিতে হোটেলসহ বিভিন্ন দোকানে মূল্য তালিকা, উৎপাদিত পণ্যের মেয়াদ এবং খাবার হোটেল গুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশে না হওয়ায় এ জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় তারাগঞ্জ থানার এসআই তোহাকুল ইসলাম তোহাসহ সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।

তারাগঞ্জ বাজারে কয়েকটা হোটেলে খাবারের সাথে নিষিদ্ধ বিভিন্ন রাসায়নিক দ্রব্য, পঁচা ডিম এবং অত্যন্ত নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করতে দেখা যায়। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় হোটেল ব্যবসায়ি মো. শাহীন ইসলামের মালিকানাধীন লাকী হোটেলকে পাঁচ হাজার, নান্নু রায়ের মৃত্যুঞ্জয় হোটেলকে সাত হাজার এবং পাশ্ববর্তী বুড়িরহাট বাজারে গীর্জা রায়ের গীর্জা হোটেল এক হাজার টাকা করে তের হাজার টাকা জরিমানা করা হয়।

তারাগঞ্জ ইউএনও বলেন, বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ হোটেল ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশে ইফতারসহ খাদ্য সামগ্রী তৈরি ও বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসায়িদেরকে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, ভোক্তা অধিকার ও ভেজাল প্রতিরোধে জনস্বার্থে আমরা স্থানীয় জন প্রতিনিধিদের সাথে নিয়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১০

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১১

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১২

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৩

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৪

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৫

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৬

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৭

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

১৮

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

১৯

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

২০
X