বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৬:১৪ এএম
অনলাইন সংস্করণ

৫ টাকা কেজিতে বেগুন বিক্রি, ক্ষোভে গাছ কাটলেন কৃষক

পাঁচ টাকায় বেগুন বিক্রি, গাছ কাটলেন কৃষক। ছবি : কালবেলা
পাঁচ টাকায় বেগুন বিক্রি, গাছ কাটলেন কৃষক। ছবি : কালবেলা

রমজানে বেগুন চাষ করে মাথায় হাত নরসিংদীর কৃষকদের। এবার বেগুনের ফলন ভালো হলেও আশানুরূপ দাম পাচ্ছেন না কৃষকরা। বিক্রির পর উৎপাদন খরচ উঠা তো দূরের কথা বেগুন নিয়ে বাজারে যাওয়া গাড়ি-ভাড়াও উঠছে না। এমতাবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন বেগুন চাষিরা। বেগুন বিক্রি করতে হচ্ছে ৮ থেকে ১০ টাকা কেজি দরে। কোথাও আবার ৫ টাকা কেজি দরেও বেগুন বিক্রি হচ্ছে।

শুক্রবার (২২ মার্চ) ও শনিবার (২৩ মার্চ) জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, কৃষক মাঠ থেকে বেগুন নিয়ে বাজারে আসছে ঠিকই, কেউ বেগুনের দামও জিজ্ঞাসা করছেনা। তাছাড়া বাজারে এত বেগুন উঠেছে চাহিদার চেয়েও অনেক বেশি। বেগুন পাইকারী বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি এবং খুচরা ১০-১২ টাকা কেজি দরে।

কয়েক বছরের মধ্যে এ বছর সবচেয়ে খারাপ সময় পার করছেন বেগুন চাষিরা। মানে ভালো, দেখতে সুন্দর বেগুন উৎপাদন করেও ন্যায্য দামের অর্ধেকও না পেয়ে দুশ্চিন্তার ভাঁজ এখানকার বেগুন চাষিদের কপালে। উৎপাদন ব্যয়, নিজের পরিশ্রম আর উত্তোলনের পারিশ্রমিক কোনো দিকেই পুষিয়ে উঠতে পারছেন না তারা। আর এ ক্ষোভে দুঃখে বেগুন চাষিরা জমিতে বেগুনসহ বেগুন গাছ কেটে ফেলে রেখেছেন।

চরসুবুদ্ধি বাজারের এক হোটেল মালিক আল আমিন খান জানান, সকালে বাজারে গিয়ে দেখি বেগুনের দাম অস্বাভাবিক কম। মাঝারি মানের এক বস্তা (৪০ কেজি) বেগুন কিনেছি ২৫০ টাকায়।

রায়পুরা উপজেলার মেজেরকান্দী গ্রামের বেগুন চাষি সোহেল মাহমুদ জানান, এবছর বেগুনের চারা থেকে শুরু করে কিটনাশকসহ প্রতিটি জিনিসই ডাবল দামে কিনতে হয়েছে। এ বছর বেগুন বিক্রি করে কোনো লাভ হবে না। এখন জমিতে যে বেগুন আছে সস্তার কারণে সেগুলোতে কোনো কিটনাশক প্রয়োগ করছি না, যার কারণে গাছে বেগুনগুলো পোকা ধরেছে এবং গাছেই নষ্ট হচ্ছে। জমির যত্ন একেবারেই ছেড়ে দিয়েছি।

রায়পুরা উপজেলার বাঙ্গালীনগর গ্রামের আমেনা বেগম জানান, বেগুনের এমন দামে আমার ছেলে এখন কান্না করে, যে টাকা ধার নিয়ে বেগুন করেছে, লাভ হবে তো দূরের কথা, পুজিই উঠবে না। কেউ পাঁচ টাকাও বলে না। মনের দুঃখে আমাদের জমির সকল বেগুন গাছ কেটে ফেলেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X