বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভর্তুকির হারভেস্টারের ইঞ্জিনসহ যন্ত্রাংশ বিক্রি করলেন যুবলীগ নেতা

সড়কের পাশে পড়ে আছে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের খোলস। ছবি : কালবেলা
সড়কের পাশে পড়ে আছে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের খোলস। ছবি : কালবেলা

বরগুনার আমতলীতে সরকারের ভর্তুকি মূল্যে বিতরণ করা কম্বাইন্ড হারভেস্টারের ইঞ্জিনসহ কিছু যন্ত্রাংশ বিক্রি করে দিয়েছেন এক যুবলীগ নেতা। এটি তিনি স্বীকারও করেছেন।

ইঞ্জিন ও মূল্যবান যন্ত্রাংশবিহীন ওই কম্বাইন্ড হারভেস্টারটি বর্তমানে পটুয়াখালী - কুয়াকাটা মহাসড়কের ফকিরবাড়ী বাসস্ট্যান্ডের কাছে ফেলে রাখা হয়েছে। এর পাশেই অভিযুক্ত আমতলী সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গাজী আবদুল হান্নানের বাড়ি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের পয়লা মে আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আমতলী উপজেলা কৃষি অফিস থেকে মাত্র ৯ লাখ টাকা চুক্তিতে মেশিনটি কেনেন। মেশিনটির প্রকৃত দাম প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু ৭০ শতাংশ ভর্তুকিতে মেশিনটি তিনি পান।

কেনার পর থেকে কম্বাইন্ড হারভেস্টারটি অভিযুক্ত যুবলীগ নেতা গাজী আবদুল হান্নানের তত্ত্বাবধানে পরিচালনা করা হতো বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম।

আঠারগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘হান্নান ও আমি একসঙ্গে আমতলী যুবলীগের রাজনীতি করতাম। আমাদের মধ্যে ভালো সম্পর্ক থাকায় তাকে মেশিনটি পরিচালনা করতে দেই। এখন মেশিনটির কী অবস্থা তা হান্নানই ভালো বলতে পারবে।’

এ বিষয়ে যুবলীগ নেতা গাজী আবদুল হান্নান হার্ভেস্টারের মেশিন ও যন্ত্রাংশ বিক্রি করার কথা স্বীকার করে কালবেলাকে বলেন, ‘আমি শুরুর দিকে নজরুল ইসলামের কাছ থেকে মেশিনটি ভাড়া নিয়ে ব্যবসা করেছি। কম্বাইন্ড হারভেস্টারটি উত্তরাঞ্চলে পাঠিয়ে ছিলাম। সেখানে বড় একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। তাই মেশিন ও যন্ত্রাংশ বিক্রি করে দিয়েছি।’

আমতলী উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা হলে তারা জানান, কম্বাইন্ড হারভেস্টার মেশিন কোনোক্রমে বিক্রয় করা যাবে না। উপজেলার বাইরে নিয়ে ব্যবসা করতে হলে অফিসের অনুমতি নিতে হবে। যদি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে মেরামত করা যাবে; তবু বিক্রয় করা যাবে না।

এ বিষয়ে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা মোবাইল ফোনে কালবেলাকে বলেন, ‘ওই মেশিন সম্পর্কে এসিআই ও মেটাল কোম্পানির কাছ থেকে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X