চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনায় দুই ট্রলারের সংঘর্ষে যাত্রী নিখোঁজ

নিখোঁজ শহীদুল্লাহ গাজী। ছবি : কালবেলা
নিখোঁজ শহীদুল্লাহ গাজী। ছবি : কালবেলা

মেঘনা নদীতে সিমেন্ট ও যাত্রীবাহী দুই ট্রলারের সংঘর্ষে শহীদুল্লাহ গাজী (৪৮) নামে এক যাত্রী নিখোঁজ হয়েছেন।

রোববার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে শরীয়তপুর-চাঁদপুর সীমানা এলাকা রাজরাজেশ্বরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শহীদুল্লাহ গাজী (৪৮) শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ছত্তর গাজীর ছেলে।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মনির হোসেন নামে এক ব্যক্তি চাঁদপুর থেকে ট্রলারে যাত্রী নিয়ে শরীয়তপুর জেলার সখিপুরের আফা মোল্লার বাজারের দিকে রওনা করেন। মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকায় পৌঁছার পর সিমেন্ট বোঝাই বরিশাল মুখী একটি ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারটির সংঘর্ষ হয়। এ সময় শহীদুল্লাহ্ গাজী নামে এক যাত্রী নিখোঁজ হন। এ ঘটনায় ট্রলার চালক মনির হোসেন গুরতর আহত হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিশর আলম মোল্যা বলেন, চাঁদপুর থেকে আফা মোল্লার বাজারে আসার পথে মনির হোসেনের ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে। এ সময় শহীদুল্লাহ্ গাজী নামে একজন নিখোঁজ হয়েছেন। মনির হোসেনকে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর নৌ থানা পুলিশের ওসি মো. কামরুজ্জামান বলেন, দুইটি ট্রলারের সংঘর্ষে একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধার করতে আগামীকাল সকাল থেকে ডুবুরি দল কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X