বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন, ব্যবসায়ী আটক

পটুয়াখালীতে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবসায়ী আটক। ছবি : কালবেলা
পটুয়াখালীতে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবসায়ী আটক। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলে দোকানির অনুপস্থিতিতে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খাওয়ার অপরাধে তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ‍ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার হাওলাদারকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বাউফল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ব্যবসায়ী আনোয়ার হাওলাদারকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মার্চ) বিকেলে শিশু ইমাম হোসেন (৭), আব্দুল্লাহ (৯) ও ফাহিম (১০) মৃধার বাজার এলাকার ব্যবসায়ী আনোয়ার হাওলাদারের দোকানের ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে খেয়ে ফেলে। পরে দোকানি ওদের খাওয়া দেখে রেগে যায়। একপর্যায় তিনি চুরির অপবাদ দিয়ে তিন শিশুকেই শিকলে বেঁধে রাখেন এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। সোমবার সন্ধ্যায় উপজেলার মদনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মৃধার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাইদুর রহমান বলেন, শিশুদের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে গা ঢাকা দেন ব্যবসায়ী আনোয়ার হাওলাদার। সোমবার কালবেলায় ‘চুরির অপবাদে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন’ সংবাদ প্রকাশিত হয়। এরপরই ভোর রাতে বাউফল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ব্যবসায়ী আনোয়ার হাওলাদারকে আটক করে।

এ বিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

রাজধানীতে আজ কোথায় কী

১০

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১১

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১২

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১৩

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৪

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১৬

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৮

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X