শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের সংঘর্ষ, আহত ৬

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক জেলে। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক জেলে। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে মাছ ধরাকে কেন্দ্র করে জেলেদের দু’পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) সকালে সুন্দরবনের কটকার ফুসফুসের চর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জেলেরা হলেন- শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন, মো. কাওছার, মো. আসাদ, নাজমুল ও মাসুম।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাছধরা নিয়ে বঙ্গোপসাগরে দুদল জেলের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে জেলেদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

আহত জেলেদের মহাজন রফিকুল ইসলাম বলেন, আমার জেলেরা সকালে বঙ্গোপসাগরের ফুসফুসের চর এলাকায় জাল ফেলে মাছ ধরছিল। এ সময় বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস গ্রামের রফিকুলসহ ২০-২৫ জন জেলে আমার জেলেদের ওপর হামলা চালায়।

তিনি বলেন, তারা আমার জেলেদের মারধর করে। এতে আমার পাঁচ জেলে আহত হয়েছে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।

এ ব্যাপরে জানতে চাইলে অন্যদলের মহাজন রফিকুল দাবি করে বলেন, তারা আমার জেলেদের ওপর হামলা করেছে। এতে বেল্লাল নামের এক জেলের হাত ভেঙে গেছে। তাকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। এ ছাড়া তাদের ট্রলারের আঘাতে আমার একটি ট্রলার ডুবে গেছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১০

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১১

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১২

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৪

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৫

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৬

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৭

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৮

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৯

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

২০
X