চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৩:২৭ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ছিনতাই

ভুক্তভোগী আবু ছাদেক মোহাম্মদ শিবলু। ছবি : কালবেলা
ভুক্তভোগী আবু ছাদেক মোহাম্মদ শিবলু। ছবি : কালবেলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাইন্না পুকুর পাড় এলাকায় এক ব্যবসায়ীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

বুধবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

আহত আবু ছাদেক মোহাম্মদ শিবলু উপজেলার চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকান এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। পেশায় তিনি এলপিজি গ্যাসের ডিলার।

অভিযোগের তদন্ত কর্মকর্তা শেখ ফরিদ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যবসায়ীকে দেখার পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী শিবলু জানান, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে বাইন্না পুকুর পাড় এলাকায় ৫-৬ জন দুর্বৃত্ত আমার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আমার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। আমি জীবন বাঁচাতে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। তারা আমাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হত্যার উদ্দেশ্যে হামলা করেছে দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আকুতি জানান শিবলু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

১০

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

১২

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

১৩

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১৪

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

১৫

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

১৬

আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১৭

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১৮

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১৯

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

২০
X