মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১২:১৭ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জজশিপের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে দুদিনের কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ তুলে দিচ্ছেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস। ছবি : কালবেলা
কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ তুলে দিচ্ছেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস। ছবি : কালবেলা

মেহেরপুরে জেলা জজশিপের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালাটির আয়োজন ও উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস।

বুধ (২৭ মার্চ) ও বৃহস্পতিবার (২৮ মার্চ) মেহেরপুর জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেককে সনদ ও সৌজন্য উপহার প্রদান করা হয়।

আদালতে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির সহায়ক কর্মচারীদের কাজের দক্ষতা বৃদ্ধি, কর্মপরিবেশের উন্নয়নসহ শৃঙ্খলা সাধন এবং কর্মচারীদের কাজের অগ্রগতি ও মানোন্নয়নের লক্ষ্যে ইন হাউজ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন যথাক্রমে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. শাহিনুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এইচ এম কবির হোসেন সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান মোবারক মুনিম ও সিনিয়র সহকারী জজ মো. নাহিদ হোসেন।

কর্মশালায় কর্মস্থলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, কর্মচারীদের পোশাক পরিচ্ছদ ও আচার ব্যবহার সম্পর্কিত বিষয়, অফিস ব্যবস্থাপনা ও সরকারি কর্মচারী আচরণবিধি, পরোয়ানা গ্রহণ, ইস্যু, জারি, নেজারত কার্যক্রম, মামলার কার্যক্রম, সেরেস্তা ও রেকর্ড রুমে মামলা সংরক্ষণ, নকল দেওয়ার নিয়মকানুন, নথি বিন্যাস ও কোর্টে দাখিলী ডকুমেন্টস বিষয়ে প্রদর্শনী চিহ্নিতকরণ বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর সনদ ও শুভেচ্ছা স্মারক বিতরণ করাতে সকলে ভারপ্রাপ্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাসের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের প্রশিক্ষণের ফলে তারা কর্মক্ষেত্রে অনেক উপকৃত হবেন। পাশাপাশি সনদ ও শুভেচ্ছা স্মারক চাকরি জীবনের স্মৃতি হিসেবে রয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১০

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১১

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১২

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৩

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৪

আজকের স্বর্ণের বাজারদর

১৫

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৬

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৮

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

২০
X