রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই

রাজবাড়ী বিসিকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। ছবি : কালবেলা
রাজবাড়ী বিসিকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। ছবি : কালবেলা

ঈদ আসলে সেমাইয়ের চাহিদা বেড়ে যায় বহুগুণ। আর এ সুযোগে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী। ঈদুল ফিতরকে সামনে রেখে রাজবাড়ী বিসিক শিল্পনগরীর কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের সেমাই। এসব কারখানায় দৈনিক অন্তত ৫০ মণ সেমাই উৎপাদন করা হয়।

এসব সেমাই খোলা ও প্যাকেটজাত হয়ে জেলার চাহিদা মিটিয়ে আশপাশের কয়েকটি জেলায় চলে যায়। বিসিকের তিনটি সেমাই কারখানায় এমন চিত্র দেখা গেছে। নোংরা পরিবেশে সেমাই তৈরি হলেও প্রশাসনের নজরদারির ঘাটতি রয়েছে বলে জানান স্থানীয়রা।

সরেজমিনে কাজী ফুড প্রোডাক্ট (কাজী সেমাই), শাওন ফুড ইন্ডাস্ট্রিজ (শাওনের চাঁদ সেমাই) ও দ্বীন ফুড প্রোডাক্ট (ডায়মন্ড সেমাই) প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, বাইরে থেকে তালা দিয়ে ভেতরে চলছে সেমাই তৈরি। নোংরা আর স্যাঁতসেঁতে পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করা হচ্ছে সেমাই। শ্রমিকদের গায়ে নেই স্বাস্থ্যসম্মত পোশাক, খোলা হাতেই মাখানো হচ্ছে ময়দা।

এসব তৈরি করা সেমাই শুকানো হচ্ছে খোলা আকাশের নিচে। সঙ্গে মিশছে ধুলাবালি। ঘরের নোংরা মেঝেতেই রাখা হয়েছে সেমাই, এর চারদিকে উড়ছে মাছিসহ বিভিন্ন পোকামাকড়। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির পর তা ঘরের মেঝেতে ঢেলে চকচকে প্যাকেট জাত করা হচ্ছে।

কারখানার শ্রমিকরা জানান, সেমাই ঢেকে রাখার জন্য তারা মালিক ও ম্যানেজারকে পলিথিন কিনে দেওয়ার জন্য বলেছেন। কিন্তু তারা পলিথিন এনে দেয়নি। এতে করে সেমাইয়ে বিভিন্ন ধরনের পোকামাকড় বসছে।

অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি কাজী ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী ও রাজবাড়ী বিসিক শিল্প নগরীর সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ। শ্রমিকদের দোষারোপ করে তিনি বলেন, ‘শ্রমিকদের আমরা অ্যাপ্রোন ও হ্যান্ডগ্লাভস দিয়েছি। স্বাস্থ্যসম্মতভাবে সেমাই তৈরি করতে বলেছি। কিন্তু কিছু কিছু সময় তারা নির্দেশনা মানেন না।’

রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহমান বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা এসব সেমাই খেয়ে মানুষের ডায়রিয়ার পাশাপাশি ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হবার শঙ্কা রয়েছে।

রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান কালবেলাকে বলেন, বিসিক শিল্পনগরীর সেমাই কারখানাগুলো পরিদর্শন করে মানসম্মত সেমাই উৎপাদনের জন্য মালিক-শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১০

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১১

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১২

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৩

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৪

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৬

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৭

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৮

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X