নাটোর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নুসরাত জাহান মারিয়া বৈশাখী। ছবি : কালবেলা
নুসরাত জাহান মারিয়া বৈশাখী। ছবি : কালবেলা

নাটোর শহরের হাফসা ছাত্রীনিবাস থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) রাতে শহরের উত্তর বড়গাছা জোলারবাতা এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুসরাত জাহান মারিয়া বৈশাখী সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে। তিনি জেলা ব্যাডমিন্টন দলের সদস্য ছিলেন। এ ছাড়া এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন তিনি।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নুর ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে তার বাসার তৃতীয় তলায় হাফসা ছাত্রী নিবাসের রুমের ভেতরে বৈশাখী নামের এক ছাত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখি।

ওসি আরও বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় ওই কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, ঘটনাটি আত্মহত্যা।

মিজানুর রহমান বলেন, তার বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে মৌসুমীর সঙ্গে তার বাবার কথা হয়। সে সময় বাবা কোনো এক কারণে তাকে বকাঝকা করেন। তারপরে বিকেল ৪টা থেকে তার বাবা তাকে ফোন দিলেও সে ফোন রিসিভ করেনি। এ থেকে ধারণা করা যায়, বাবার উপরে অভিমান করেই সে আত্মহত্যা করে থাকতে পারে।

নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু বলেন, রাত সাড়ে ১১টার দিকে হাফসা ছাত্রী নিবাসের ছাত্রীরা আমাকে ডেকে নিয়ে যায়। তারা জানায়, বৈশাখীর রুমের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও সে দরজা খুলছে না। পরে আমি পুলিশকে খবর দেই।

তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস এসে রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X