মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১

বৃদ্ধা হত্যার আসামি মঞ্জুরুল ইসলাম রিজুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ছবি : কালবেলা
বৃদ্ধা হত্যার আসামি মঞ্জুরুল ইসলাম রিজুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ছবি : কালবেলা

নরসিংদীর পলাশে বৃদ্ধাকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাকৃত আসামি মঞ্জুরুল ইসলাম রিজু নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার মাইন উদ্দিন মিয়ার ছেলে। নিহত নাম দেলোয়ারা বেগম (৬০) একই উপজেলার চরনগরদীর বাসিন্দা।

সোমবার (১ এপ্রিল) সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ মার্চ পলাশের চরনগরদীতে দেলোয়ারা বেগমকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনার পরপরই রহস্য উদঘাটনে নামে জেলা গোয়েন্দা পুলিশ। পরে ৩১ মার্চ নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় হৃয়দকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে হত্যাকাণ্ডের ঘটনাটি স্বীকার করে।

এ সময় পুলিশ সুপার আরও জানান, দোলোয়ারা বেগমের দুই ছেলে প্রবাসী এবং সে বাড়িতে একা থাকে তাই তার কাছে অনেক টাকা পয়সা থাকবে এমন ধারণা থেকেই মঞ্জুরুল ইসলাম রিজু তাকে হত্যা করে। কিন্তু ঘরে টাকা পয়সা না পেয়ে এ সময় দেলোয়ারার শরীরে থাকা স্বর্ণের কানের দুল, নাকফুল ও মোবাইল ফোন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি বঁটি ও লুণ্ঠিত কানের দুল, নাকফুল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X