দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১২:১৮ এএম
অনলাইন সংস্করণ

রোজা অবস্থায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিহত মালিহা। ছবি : কালবেলা
নিহত মালিহা। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রোজা থেকে পুকুরে গোসল করতে গিয়ে পা‌নিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া তৃতীয় শ্রেণির ছাত্রী মালিহা (৭) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) দুপুরে উপ‌জেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মালিহা ঐ গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে মালিহা খাতুন পাশের বাড়ির রেজাউলের পুকুরে গোসল করতে যায়। পরে মালিহার বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে দুপুর ২টার সময় এলাকার লোকজন ওই পুকুরে তার লাশ ভাসতে দে‌খে।

মালিহার বাবা মিজানুর রহমান কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে মালিহা ২০টি রোজা রেখেছে। আজও সে রোজা অবস্থায় ছিল।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X