বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৯:০০ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

সাভারে ৫ গাড়িতে আগুন, দগ্ধ একজনের মৃত্যু

দুর্ঘটনাকবলিত তেলের লরি। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত তেলের লরি। ছবি : কালবেলা

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে তেলবাহী একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পেছনে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারেও আগুন লেগে যায়।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায় হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় মো. ইকবাল নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত মো. ইকবালের গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। তিনি সিমেন্টের ট্রাকে কাজ করতেন।

এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে জোরপুল এলাকায় রোড ডিভাইডারের সঙ্গে লেগে একটি তেলের লরিতে আগুন লেগে যায়। এ সময় আশপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারেও আগুন ছড়িয়ে পড়ে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. বাবুল জানান, ভোরে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরিতে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারও পুড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ উর রহমান

ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম / সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

স্টেশন পরিষ্কার করে জমানো টাকা নিতেই হামলা, কেড়ে নিল প্রাণ

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে শিক্ষার্থীকে মারধর

ছেলেকে নিয়ে একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

১০

দেশের জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগের আগ্রহ, স্বাগত জানাল বাংলাদেশ 

১১

পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে টিকিটের দামে ধস

১২

ফিফা বিশ্বকাপ নিয়ে এবার মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

১৩

সুস্থ মানুষকে ‘ক্যানসার রোগী’ সাজিয়ে সরকারি সহায়তা আত্মসাৎ

১৪

কোরআন বুকে জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন মা

১৫

বিখ্যাত সাহাবি হজরত আলীর (রা.) ১৫টি অনুপ্রেরণামূলক বাণী

১৬

দুর্নীতির অভিযোগে বরখাস্ত, হাইকোর্টের স্থগিতাদেশে আবারও দায়িত্বে কুবি রেজিস্ট্রার

১৭

হাওরে নৌকায় তরুণীকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার যুবক

১৮

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

১৯

রেলপথ ৫ ফুট উঁচু করার আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

২০
X